শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪

গভর্নর জমিদার বলে আখ্যা দিলেন প্রাইভেট ব্যাংকগুলোকে

গভর্নর জমিদার বলে আখ্যা দিলেন প্রাইভেট ব্যাংকগুলোকে

শীর্ষবিন্দু নিউজ: দেশের প্রাইভেট ব্যাংকগুলোকে জমিদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইয়ুথ লিডারশিপ সামিট ২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আতিউর বলেন, নতুন জমিদারদের (প্রাইভেট ব্যাংক) বলেছি সমাজের জন্য কিছু কর। ব্যাংকের একটি অংশ সমাজের জন্য ব্যয় কর। কারণ সমাজের খেটে খাওয়া মানুষের অর্থেই এই ব্যাংকগুলো গড়ে ওঠেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ধারণা আছে আমি কত টাকা বেতন পাই। আমার থেকে ৪০গুণ বেশি বেতন পান প্রাইভেট ব্যাংকের সিও। অথচ তারা এই টাকা সমাজের খেটে খাওয়া মানুষের কাছ থেকে পায়।

গভর্নর বলেন, একা মানে এক টুকরা। আমরা ঐক্যবদ্ধভাবে বড় বড় অর্জনগুলো ছিনিয়ে এনেছি। আমরা সবাই যদি একত্রিত হই তবে দারিদ্র্য নামক ভূতটাও তাড়াতে পারব। ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি অপ্রতুল উল্লেখ করে তিনি বলেন, ৬ ভাগের উপরে যে জিডিপি তা যথেষ্ঠ নয়। আমাদের লক্ষ্য থাকবে ৭, ৮ এবং ১০ ভাগ জিডিপি। বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে গর্ভনর বলেন, আমি প্রথম যেদিন বাংলাদেশ ব্যাকে পা রেখেছি সেদিনই চিন্তা করেছি দেশের জন্য নতুন কী করা যায়। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যাতে করে এটিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো যায়। আমরা এই সমাজের সন্তান সমাজের জন্য আমাদের কিছু করতে হবে। সমাজ কী দেবে, কী দিচ্ছে এটা মূখ্য বিষয় নয়। পরিবর্তনটা সবার থেকে বড়। সব কিছুতেই পরিবর্তন আনতে হবে।

ইয়ুথ লিডারশিপ প্রসঙ্গে তিনি বলেন, ইয়ুথ লিডার শুধু বাংলাদেশের জন্য নয়, এটা সারা বিশ্বের জন্য দরকার। বাংলাদেশ ব্যাংক সোশ্যাল সাপোর্ট করবে ইয়ুথ লিডারশিপ গঠনে। আমি যুব সমাজের সঙ্গে কাজ করতে ভালোবাসি। বাংলাদেশ ব্যাংকে অনেক তরুণ প্রবেশ করছে আমি আশা করি এরা ভালো করবে। বাংলাদেশে যথেষ্ঠ পরিমাণ যুব সমাজ আছে। একটি সত্যিকারের নেতা সমাজ ও দেশের  ইতিবাচক পরিবর্তন আনতে পারে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026