মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে

শীর্ষবিন্দু নিউজ: শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শেভরণ বাংলাদেশ-এর মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির উন্নয়নে শেভরণ-এর ভূমিকা প্রশংসিত। গত ১৬ জুন ২০১৪ সোমবার সকালে সিলেট কাজী জালাল উদ্দীন বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এর উদ্যোগে ও শেভরণ বাংলাদেশ-এর অর্থায়নে এসএসসি পরীক্ষা ২০১৪ তে গোল্ডেন এ প্লাস ও এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন।

প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর হোসেন, শেভরণ বাংলাদেশ-এর ম্যানেজার (মিডিয়া কমিউনিকেশন) বদরুদ্দোজা বদর, বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর সহকারী পরিচালক মোঃ ওবায়দুল হক ।

আরো উপস্থিত ছিলেন শেভরণ বাংলাদেশ-এর ল্যান্ড কোঅর্ডিনেটর এইচ, জে ফেরদৌস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর। বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর টীম লিডার আব্দুন নুর, কাজী জালাল উদ্দীন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, মোঃ সিরাজ উদ্দীন, মেধাবী শিক্ষার্থী তামারা ফেরদৌস, খায়রুজ্জামান নাসিম প্রমুখ।

প্রসঙ্গত: শেভরণ বাংলাদেশ-এর সহায়তাভূক্ত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা ২০১৪ তে ৪জন ‘গোল্ডেন এ প্লাস’ শিক্ষার্থীদের নগদ সাত হাজার টাকা এবং ‘এপ্লাস’ প্রাপ্ত ৩১ শিক্ষার্থীদের নগদ পাঁচ হাজার টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026