রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫

দুবাইয়ে চাকরি প্রলোভন দেখিয়ে ইরাকে পাচার

দুবাইয়ে চাকরি প্রলোভন দেখিয়ে ইরাকে পাচার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতে জীবিকার তাগিদে বিদেশ গমনেচ্ছু তরুণদের দুবাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো অবৈধভাবে ইরাকে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পাঞ্জাব প্রদেশের কমপক্ষে ৪০ জন তরুণ এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, দুবাইয়ে আকর্ষণীয় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো। পরে তাঁদের ফাঁদে ফেলে দুবাইয়ের পরিবর্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে সহিংসতায় ভরা হানাহানির দেশ ইরাকে। সূত্র জানায়, ইরাক যেতে অনিচ্ছুক এসব তরুণকে প্রথমে পর্যটক ভিসায় দুবাইয়ে স্থানীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়। প্রথমে কিছু দিন তাঁরা চাকরিহীন অবস্থায় থাকেন। একপর্যায়ে তাঁরা চাকরি ও অর্থ উপার্জনের জন্য মরিয়া হয়ে ওঠেন। এ সময় এজেন্সি তাঁদের জানায়, কিছু সমস্যার কারণে দুবাইয়ে তাঁদের চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। যদি তাঁরা চান, তাহলে ইরাকে গিয়ে কাজ করতে পারেন। বাধ্য হয়ে এতে রাজি হয়ে যান এসব তরুণ। পরে কাতার ও কুয়েত হয়ে তাঁদের ইরাকে পাঠানো হয়।

নাম প্রকাশ না করে একটি সূত্র জানায়, পাঞ্জাবের বিভিন্ন শহরে রয়েছে অনুমোদনহীন বেশ কিছু ট্রাভেল এজেন্সি। এসব এজেন্সি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইরাকের ভবন নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর কাছে কর্মী পাঠানোর দায়িত্ব নেয়। এরপর এগুলো স্থানীয় তরুণদের কাছে ইরাকের বিষয়টি গোপন রেখে দুবাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। তাঁদের বলা হয়, চাকরি নিশ্চিত হলে মাসিক ৭৭ হাজার ৪৮০ থেকে ৯২ হাজার ৯৭৬ টাকা (এক হাজার থেকে এক হাজার ২০০ ডলার ) বেতন দেওয়া হবে। এই প্রলোভনে পড়ে তরুণেরা দুবাই যেতে এজেন্সিগুলোর হাতে তুলে দিচ্ছেন দুই থেকে চার লাখ রুপি।

দুবাইভিত্তিক ব্যবসায়ী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এস পি এস ওবেরয় বলেন, পাঞ্জাবের বেশির ভাগ তরুণ অবৈধভাবে এবং কোনো রকম নথিপত্র ছাড়াই ইরাকে আসছেন। এজেন্সিগুলো তাঁদের কোনোরকমে সীমান্ত পার করে দিচ্ছে। অনেক সময় পাঞ্জাব থেকে সমুদ্রপথেও তাঁরা ইরাকে আসছেন। ওবেরয় বলেন, বেকার তরুণদের এই প্রতারণার হাত থেকে রক্ষা করতে পাঞ্জাবের প্রতিটি জেলায় তাঁর প্রতিষ্ঠানের শাখা খোলা হয়েছে। প্রতারণার শিকার হয়ে ইরাকে যাওয়া তরুণদের ফিরিয়ে আনতে তাঁর প্রতিষ্ঠান সব ধরনের ব্যয় করবেও বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025