মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৫

সিলেটে ভুল চিকিৎসার অভিযোগে উইমেন্স হাসপাতালে ভাংচুর

সিলেটে ভুল চিকিৎসার অভিযোগে উইমেন্স হাসপাতালে ভাংচুর

শীর্ষবিন্দু নিউজ: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আজ রোববার সকালে ভাংচুর করে শিশুটির আত্মীয়-স্বজন। শেখঘাট কলাপাড়ার ডহর ৭৬ নম্বর বাসার নাজমুল হোসেন ও রেফা বেগমের কন্যা।

শিশুটির স্বজনরা জানান, শ্বাস কষ্টে ভোগায় গত ১৯ জুন উইমেন্স মেডিক্যাল কলেজের ৫ নম্বর ওয়ার্ডের এ ব্লকের ১ নম্বর ভর্তি করা হয় নুসরাতকে। সেখানে গত কয়েকদিন ধরে তার চিকিৎসাশেষে সে সেরেও উঠছিল। আজ রোববার তার রিলিজ হওয়ারও কথা ছিল। সকাল ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতালের নার্স ওলিভিয়া সামার সেরোজিড (৫০০ মিলিগ্রাম) নামের একটি ইনজেকশন পুশ করেন।

এ কারণে শিশুটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে থাকে। তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। সকাল ১০টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে, মৃত্যুর পর শিশুটির স্বজনরা তৃতীয় তলায় সংশ্লিষ্ট ডাক্তারের চেম্বার ও হাসপাতালের কাউন্টার ভাংচুর করেন। শিশুটি সেখানে ডা: রাশেদুল হকের তত্বাবধানে চিকিৎসাধীন ছিল।

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল জানান, ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি। অবশ্য এ ব্যাপারে উইমেন্স মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026