মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪

ইরানে আশ্রয় নিতে পারবেন ইরাকে অবস্থানরত বাংলাদেশিরা

ইরানে আশ্রয় নিতে পারবেন ইরাকে অবস্থানরত বাংলাদেশিরা

শীর্ষবিন্দু নিউজ: ইরাক পরিস্থিতিতে সেখানকার বাংলাদেশিদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। প্রয়োজন হলে সেখানকার বিপদে পড়া বাংলাদেশিরা সীমান্ত পাড়ি দিয়ে ইরানে আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মাইগ্রেশন ক্রাইসিস অবজারভেশন কমিটি’র বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী বলেন, ইরানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে বিপদে পড়লে বাংলাদেশিরা সেখানে আশ্রয় নিতে পারেন। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলেই লিবিয়ার মতো ইরাক থেকেও আমরা বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনব।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন দুপুরে বলেন, বাগদাদ, নাজাফসহ মূল শহরগুলোতে কোনো সমস্যা নেই। মসুল ও তিরকিতে পরিস্থিতি খারাপ। তবে ইরাকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। বাংলাদেশিরা কারও লক্ষ্য নয়। কাজেই বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবুও আমরা ইরানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি খারাপ হলে বাংলাদেশিরা সীমান্ত পাড়ি দিয়ে সেখানে যেতে পারবেন। এরপর প্রয়োজন হলে আমরা সেখান থেকে তাঁদের ফিরিয়ে আনব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026