বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২

বিএনপির জায়গা দখল করে ক্ষমতায় যাবো

বিএনপির জায়গা দখল করে ক্ষমতায় যাবো

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপিতে নেতৃত্বের সঙ্কট চলছে। আগামী নির্বাচনে আমরা বিএনপি’র জায়গা দখল করে ক্ষমতায় যাবো। মাঠ তৈরি আছে। জাতীয়তাবাদের একমাত্র ধারক জাতীয় পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, দেশে যে অরাজকতা শুরু হয়েছে তাতে জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ দিশাহারা। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। সুশাসন চায়। দুঃশাসনে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। মানুষ আর দুই দল, দুই নেত্রীকে দেখতে চায় না। এজন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। ছাত্রসমাজের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মাঠ তৈরি আছে। তোমরা শুধু দলে নতুন লোক যোগদান করাও। ক্ষমতায় যাওয়া আমাদের জন্য কঠিন কিছু নয়।

এরশাদ বলেন, সারা দেশে মাদকের ছড়াছড়ি। তোমরা সুশৃঙ্খল। স্বাধীনতার পর ছাত্রদের চেতনা কমে গেছে। তোমাদের স্বাধীনতার আগের চেতনা ফিরিয়ে নিয়ে আসতে হবে। জাপা  চেয়ারম্যান বলেন, আমাদের পেছনের কথা সব ভুলে যেতে হবে। টার্গেট থাকবে সামনে। কিসের লক্ষ্য? ক্ষমতায় যাওয়ার লক্ষ্য। আমাদের ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যাওয়া কঠিন কিছু নয়। তবে যারা আমাদের ওপর অত্যাচার করেছে, তাদেরকে ক্ষমতায় গিয়ে ভালো কাজের মাধ্যমে জবাব দিতে হবে।

এরশাদ বলেন, আমরা চেয়েছিলাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন। কিন্তু এখন শিক্ষাঙ্গনে সন্ত্রাস হয়। আমরা সেই শিক্ষাঙ্গন ফেরত চাই। যেখানে পড়ালেখা হয়। তিনি বলেন, আমাকে স্বৈরাচার বলা হয়। আমার সময় ডাকসুর নির্বাচন হয়েছে, এখন কোন নির্বাচন হয় না। জাতীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়শল চিশতী, এম.এ হান্নান এমপি, সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সমন্বয়কারী শাহ-ই-আজম, ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ ভাষানী, যুগ্ম-ছাত্র বিষয়ক সম্পাদক মো. নোমান মিয়া প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026