সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩

ফ্রাঙ্কফুর্ট যুক্ত হচ্ছে এমিরেটস নেটওয়ার্কে

ফ্রাঙ্কফুর্ট যুক্ত হচ্ছে এমিরেটস নেটওয়ার্কে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির অন্যতম গুরুপূর্ণ শহর ফ্রাঙ্কফুর্টে আগামী ১ সেপ্টেম্বর থেকে এমিরেটস তাদের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ এ৩৮০-এর সাহায্যে দৈনিক একটি করে ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে। বর্তমানে ফ্রাঙ্কফুর্টে দৈনিক ৩টি করে এমিরেটস বোয়িং ৭৭৭ ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়াও সপ্তাহে ৯টি ফ্রেইটার ফ্লাইট চালু রয়েছে শহরটিতে।

ফ্রাঙ্কফুর্টে এ৩৮০ সার্ভিস চালু হলে ওই উড়োজাহাজের সাহায্যে পরিচালিত ফ্লাইট সংখ্যার হিসাবে ইউরোপে যুক্তরাজ্যের পর জার্মানির অবস্থান হবে দ্বিতীয়। জার্মানির মিউনিখে বর্তমানে এমিরেটসের দৈনিক দু’টি এ৩৮০ ফ্লাইট চলাচল করছে। জর্মানির চারটি শহর হামবুর্গ, ভুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখে এমিরেটস পরিচালিত ফ্লাইট সংখ্যা সপ্তাহে ৬৩টি।

এমিরেটস বহরে প্রথম এ৩৮০ উড়োজাহাজ যুক্ত হয় ২০০৮ সালে এবং বর্তমানে এর সংখ্যা ৪৮টি। অদ্যাবধি এয়ারলাইনসটি তাদের এ সর্বাধুনিক দ্বিতল উড়োজাহাজে আড়াই কোটির অধিক যাত্রী পরিবহন করেছে। ২০১৪ সালে এমিরেটসে এ৩৮০ সেবা চালু হয়েছে বার্সেলোনা, লন্ডন গ্যাটউইক এবং জুরিখে। ১৬ জুলাই কুয়েত, ২১ জুলাই মুম্বাই এবং ১ অক্টোবর ডালাস/ফোর্টওয়ার্থে অনুরূপ সার্ভিস চালু হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026