শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৬

বাংলাদেশি শ্রমিকের কান্না প্রাইমার্কের লেবেলে

বাংলাদেশি শ্রমিকের কান্না প্রাইমার্কের লেবেলে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পোশাক প্রস্তুতকারী বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান প্রাইমার্কের পোশাক কিনে হতভম্ব হলেন ক্রেতা রেবেকা। ১০ পাউন্ড দিয়ে পোশাকটি কেনার পর এর লেবেল দেখে আঁতকে ওঠেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করেছে।

২৫ বছর বয়সী রেবেকা ওই ফুলের নকশা করা পোশাকটির লেবেলে হাতে সেলাই করে লেখা ‘ফোর্সড টু ওয়ার্ক এক্সসটিং আওয়ারস’ দেখে চমকে ওঠেন। ২০১৩ সালে বাংলাদেশে রানা প্লাজা ধসের সময় ভবনটিতে যেসব বিদেশি প্রতিষ্ঠানের পোশাক তৈরি হচ্ছিল তাদের মধ্যে একটি ছিল প্রাইমার্ক। এটা পড়ে তিনি এখন ভাবছেন, তিনি এই পোশাক পরতে পারবেন না। কারণ এটা শোষণমূলক শ্রমের সৃষ্টি।

রেবেকা বলেন, আমি বিস্মিত হই যখন আমি পোশাকটির ধোলাইয়ের নির্দেশনা দেখতে এর লেবেল উল্টাই। এটা ছিল হাতে সেলাই করা এবং সেলাই করা ছিল অন্য একটি সাধারণ লেবেলের সঙ্গে। এ ঘটনার পর রেবেকা প্রাইমার্কের কাছে ফোন করে ব্যাখ্যা চান। কিন্তু ১৫ মিনিট অপেক্ষার পর উত্তর না দিয়ে ফোনের লাইনটি কেটে দেওয়া হয়।

পরে প্রাইমার্কের একজন মুখপাত্র জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা খুশি হব যদি ক্রেতা পোশাকটি আমাদের দেন। তাহলে আমরা তদন্ত করে দেখতে পারব কীভাবে এই অতিরিক্ত লেবেলটি মূল লেবেলের সঙ্গে যুক্ত হলো। তাছাড়া বিষয়টি খতিয়ে দেখা দরকার।

প্রাইমার্ক সেই ব্রান্ড যারা রানা প্লাজায় পোশাক তৈরি করাতো। ২০১৩ সালে রানা প্লাজা ধসে ১১শ’র বেশি শ্রমিক নিহত হন। এরমধ্যে প্রাইমার্কের পোশাক প্রস্তুতকারী শ্রমিকও ছিলেন। রেবেকা এ ঘটনার পর আরও বলেন, স‍ৎ স্বাভাবিক মানুষ হতে আমাকে বিষয়টি নিয়ে আরও ভাবতে হবে। জানতে হবে কীভাবে পোশাকটি তৈরি হয়েছে। তবে এ ঘটনা আমাকে ভাবতে শিখিয়েছে কীভাবে আমরা এত কম দামি পোশাক পাই!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026