বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪

দু দেশের সরকার একসাথে কাজ করবে: তবে অভ্যন্তরীণ বিষয়ে নয়

দু দেশের সরকার একসাথে কাজ করবে: তবে অভ্যন্তরীণ বিষয়ে নয়

নিউজ ডেস্ক: ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো এদেশের জনগণই ঠিক করবে। তিন দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার দুপুরে ঢাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তার মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবার উদ্দিন।২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে ভারতের নতুন সরকার প্রস্তুত কি না-এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরেন আকবারউদ্দিন। এক দেশের সরকার অন্য দেশের সরকারের সঙ্গে কাজ করে। ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ সব বিষয় বাংলাদেশের জনগণই সমাধান করবে বলেন তিনি।

বিএনপির বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই নির্বাচন নিয়ে পশ্চিমারা প্রশ্ন তুললেও ভারত,চীন ও রাশিয়া নির্বাচনের ফলকে স্বাগত জানায়। সে সময় ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগকে জোরালো সমর্থন দিয়েছিল বলে বলা হয়ে থাকে। সেই কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসায় ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে বেশ আলোচনা চলছিল।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবারউদ্দিন আগেরদিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন,বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম চালিয়ে যেতে প্রস্তুত ভারত এবং বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফরও সচেতনভাবে ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকায় দেয়া এক বক্তৃতায় সুষমা স্বরাজ বলেন, ভারতের নতুন সরকারের কাছ থেকে ‘বন্ধুত্ব ও শুভেচ্ছার’ বার্তা নিয়ে তার বাংলাদেশে আসা।

দুই দেশের মধ্যে অংশীদারিত্বের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের সম্পর্ক ও পারস্পারিক সমঝোতা জোরদার করার লক্ষ্য নিয়ে আমি এসেছি। এসময় তিনি দুদেশের অতীতের কথা স্মরণ করে আবেগময় মন্তব্যও করেন। অতীতে আমরা একসঙ্গে রক্ত দিয়েছি। আর আমাদের গন্তব্যও আন্তঃসম্পর্কিত। আমরা শুধু অতীতের অংশীদার নই, ভবিষ্যতেরও। আমাদের এই অঞ্চলে ভবিষ্যত উন্নয়নের লক্ষ্য রয়েছে আমাদের বলেছেন সুষমা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026