শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে রোববার রমযান শুরু লন্ডনে

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে রোববার রমযান শুরু লন্ডনে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুক্রবার সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে সৌদি আরবে রোজা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রতিবারের মতো সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে লন্ডনে রোজা শুরু রোববার থেকে।

এর আগে ১৫ জুন সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতেতে জানিয়েছিল, আগামী ২৯ জুন সৌদি আরবে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। ওই বিবৃতিতে বলা হয়, আগামী ২৭ জুনের আগে চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে অনুযায়ী ২৮ জুন শেষ হবে শাবান মাস। অন্তত ৩০ জন ইসলামিক জ্যোতির্বিদ এ বিবৃতিতে স্বাক্ষর করেন বলেও জানানো হয়।

বিবৃতিতে সব মুসলিম দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, তারা যেন চাঁদ দেখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেন। তারা আরো বলেন, আগামী ২৭ জুনের আগে খালি চোখে বা বিশেষ টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। অবশেষে জ্যোতির্বিদদের সেই পুর্বাভাষই সত্য প্রমাণিত হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026