মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩

ইরাকের আকাশে অস্ত্রবাহী মার্কিন ড্রোন

ইরাকের আকাশে অস্ত্রবাহী মার্কিন ড্রোন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের আকাশে মার্কিন অস্ত্রবাহী মানবহীন বিমান (ড্রোন) টহল দিচ্ছে। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে অবস্থানরত মার্কিন সামরিক উপদেষ্টাদের রক্ষায় এই ড্রোন মোতায়েন করা হয়েছে। ইরাকে সুন্নি বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সরকারি বাহিনীকে সহায়তা দিতে ১৮০ জন মার্কিন সামরিক উপদেষ্টা সে দেশে অবস্থান করছেন বলে সিএনএন জানিয়েছে।

ইরাকের একটা বিশাল অংশ ইতিমধ্যে আইএসআইএস দখল করে নিয়েছে। জঙ্গিদের অগ্রযাত্রা প্রতিরোধে ইরাকি সেনাবাহিনী কার্যত ব্যর্থ। পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি বলেন, ইরাকের অনুরোধে দেশটির আকাশে মানবহীন বিমান উড়ছে। এর মধ্যে অস্ত্রবাহী ড্রোনও আছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাকের প্রয়োজনে সে দেশে আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত। এর পরিপ্রেক্ষিতে ইরাকের সরকারি বাহিনীকে সহায়তায় ৩০০ সামরিক উপদেষ্টা পাঠানোর ঘোষণা দেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026