শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

নিখোঁজ বিমানের যাত্রীরা শ্বাসকষ্টে মারা যায়

নিখোঁজ বিমানের যাত্রীরা শ্বাসকষ্টে মারা যায়

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিখোঁজ মালয়েশীয় বিমানটির যাত্রী ও কুশলীরা শ্বাসকষ্টে ভুগে ককপিটেই মারা গিয়েছিলেন বলে ধারণা করছেন অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞরা। নিখোঁজ বিমানটি নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা বোর্ড (এটিএসবি)। হারিয়ে যাওয়ার সময় সাগরে বিমানটি কিছুক্ষণ চালকবিহীনভাবেই চলছিল বলে দাবি তাদের।৫৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি তৈরিতে নতুন কোনো ক্লু বা আলামতের কথা নেই। এ যাবতকালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এটি তৈরি করেন বিশেষজ্ঞরা। এটিএসবির প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষণের চূড়ান্ত ফলাফলে বলা যায়, এমএইচ৩৭০ ফ্লাইটটি দক্ষিণাঞ্চলের দিকে হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তগুলোতে এর ভেতরে অক্সিজেন শূন্যতা দেখা দিয়েছিল।গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহী নিয়ে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রার একঘণ্টা পর নিখোঁজ হয় এমএইচ৩৭০ ফ্লাইট। সর্বাধুনিক প্রযুক্তির সাহায্য তল্লাশি আর বহুজাতিক বিশেষজ্ঞদের প্রচেষ্টার পরও এখন পর্যন্ত বিমানটির বিষয়ে কোনো সঠিক তথ্যই পাওয়া যায়নি। রহস্য ঘেরা ওই বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে গেছে ধারণা করে সেখানে চালানো হয়েছে দীর্ঘ চিরুনি অভিযান। সাগরে ভাসমান বিভিন্ন বস্তুকে বিমানের ধ্বংসাবশেষ ভাবা হলেও কাছে গিয়ে তার সত্যতা পাওয়া যায়নি।

তবে সর্বশেষ এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানটি যেখানে পড়েছিল বলে এতদিন প্রচার করা হয়েছে তা সঠিক নয়। বরং সন্দেহজনক স্থানের আরো দক্ষিণে ভারত মহাসাগরেই এটি নিমজ্জিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026