রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭

পেঁয়াজের দাম বাড়ালো ভারত

পেঁয়াজের দাম বাড়ালো ভারত

নিউজ ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে রপ্তানিকৃত পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি মেট্রিকটন ৩শ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫শ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত সরকার। বুধবার বিকেলে দিল্লি থেকে হিলি কাস্টমসে পাঠানো ফ্যাক্স বার্তায় পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন মূল্য ৫শ মার্কিন ডলার কার্যকর হবে। বুধবার প্রতি মেট্রিকটন পেঁয়াজ ৩০০ ডলার মূল্যে বাংলাদেশে রপ্তানি হচ্ছে।

বুধবার বিকেলে পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধির ঘোষণা দেয় ভারতের মূল্য নির্ধারনী সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মাকের্টিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড)। এর আগে গত ১৭ জুন পেঁয়াজের রপ্তানি মূল্য ১শ ৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩শ মার্কিন ডলার নির্ধারণ করেছিলেন।

ভারত অংশের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অশোক দা জানান, পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েও ভারতের বাজারে পেঁয়াজের দাম না কমায় আবার দেশের বাজারে পেঁয়াজের দাম সহনশীল পর্যায়ে আনার ও পেঁয়াজের যোগান ঠিক রাখতে এ রপ্তানি মূল্য বাড়িয়েছে মূল্য নির্ধারনী সংস্থা।

হিলি স্থলবন্দরের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার হিলি পোর্টে ব্যাংক ক্লোজিংয়ের কারণে বন্দরে কোনো পেঁয়াজ কেনা বেচা হয়নি। তবে, ভারত থেকে আমদানিকৃত ইন্দো ও কানপুর জাতের প্রতি কেজি পেঁয়াজের বিক্রয় হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। তবে, ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর ফলে আজ থেকে দাম বেড়ে যাবে। ৩০০ ডলার মূল্যে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের প্রতি কেজি মূল্য পড়ে প্রকারভেদে ২৪ টাকা থেকে ২৫ টাকা।

সেখানে আবারও প্রতি মেট্রিকটন পেঁয়াজের রপ্তানি মূল্য ৫০০ ডলার নির্ধারণ করায় বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়বে ৩৫ টাকা থেকে ৪০ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজের দাম এমনিতেই অস্থিতিশীল। এরপর আবার মূল্য বৃদ্ধির ফলে আমাদের আমদানি ব্যয় আরো বেড়ে যাবে। যার প্রভাবে বাজারে পেঁয়াজের মূল্য আরো বাড়বে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025