মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭

আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন, নির্বাচন প্রস্তুতি ও দল গোছানোর কাজ একসঙ্গে করছে বিএনপি।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদারকে দেখতে ওই হাসপাতালে যান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণের ভোটে নয়, জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকারকে হটাতে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন তীব্রতর করবে। বিএনপি আন্দোলনের মধ্যেই আছে—উল্লেখ করে তিনি বলেন, ঈদের পর আন্দোলনের নতুন কর্মসূচি শুরু হবে। বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে মন্ত্রীদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা বালখিল্যের মতো কথা বলছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026