সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭

ছুটির দিনেও হিলি স্থলবন্দর সচল

ছুটির দিনেও হিলি স্থলবন্দর সচল

নিউজ ডেস্ক: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব রকমের কার্যক্রম চলছে। শুক্রবার সকালে বন্দরের পানামা হিলি পোর্টের ভেতর হতে পূর্বের দিনে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক গুলো পণ্য খালাস করে ভারতে চলে গেছে। পরে দুপুর আড়াইটার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক গতি লাভ করে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, দেশের বাজারে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের সরবরাহ ঠিক রাখতে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিন্ধান্ত মোতাবেক আগামী ঈদুল ফিতর পর্যন্ত শুক্রবারসহ সরকারি ছুটির দিনে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু থাকবে। বিষয়টি আমদানিকারক ও রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। সে সিন্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (প্রশাশন) এস এম হায়দার জানান, সিন্ধান্ত মোতাবেক বন্দরের সবকটি বিভাগ চালু রয়েছে। ভারত থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য লোড-আনলোডসহ বন্দরের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরের ভেতর হতে আমদানিকারকদের পণ্য ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। হিলি শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী জানান, কাস্টমসের সবকটি বিভাগ চালু রয়েছে। আমদানিকারকদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্টরা পণ্য খালাসের লক্ষ্যে বিল অব এন্ট্রি সাবমিট করছেন। পণ্যের পরিক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম যথারীতি চালু রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026