শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭

এক মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ করবে সরকার

এক মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ করবে সরকার

শীর্ষবিন্দু নিউজ: সিরাজগঞ্জ ও মংলা অর্থনৈতিক অঞ্চলের স্থাপনা নির্মাণের জন্য এক মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সচিব আব্দুস সামাদ এনডিসি। সোমবার বেজা কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিশ্বব্যাংকের সহায়তায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সুপারিশের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চলগুলো চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সচিব আব্দুস সামাদ জানান, মংলা ও সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের স্থাপনা নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রস্তাবনা জমা দিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরমধ্যে মংলা অঞ্চলের প্রস্তাবনা পাঠানোর শেষ সময় সোমবার এবং  সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জন্য ১০ জুলাই পর্যন্ত প্রস্তাবনা পাঠানো যাবে বলে জানান তিনি।

আবদুস সামাদ জানান, ইতোমধ্যে মংলা অঞ্চলের জন্য দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের প্রস্তাবনা দিয়েছে। আর সোমবার পর্যন্ত সিরাজগঞ্জের জন্য প্রস্তাবনা দিয়েছে তিনটি প্রতিষ্ঠান। বেজা কার্যালয়ে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের জমা দেওয়া প্রস্তাবনা যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে এক মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জন্য ১ হাজার ৪১ দশমিক ৪৩ একর এবং মংলার জন্য ২০৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026