সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬

ব্রীজ ভেঙ্গে টেমস নদীতে পড়তে যাচ্ছিল লন্ডন বাস

ব্রীজ ভেঙ্গে টেমস নদীতে পড়তে যাচ্ছিল লন্ডন বাস

শীর্ষবিন্দু নিউজ: সোমবার সকাল ১০.৩০ মিনিটে ৪২৪ নাম্বারের লাল বাস টেমস নদীর উপর পুটনী ব্রীজের রেলিং ভেঙ্গে পানিতে পড়তে যাচ্ছিলো- এমন অবস্থায় ভাগ্যের জোরে বাস সহ বাসের সকল যাত্রী প্রাণে বেচে গেলেন।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা কার ক্রসিং করার সময় পুটনী ব্রীজের মাঝামাঝি অবস্থায় ৪২৪ নাম্বারের লাল রঙ এর বাস ব্রীজের রেলিং ভেঙ্গে একেবারে নদীতে পড়ার উপক্রম হয়ে যাচ্ছিলো- এই অবস্থায় বাসটি আটকে যায়। কারের আরোহী একজন পুরুষ ও মহিলা আঘাত প্রাপ্ত হয়েছেন, তাদেরকে এয়ার এম্বুলেন্স যোগে লন্ডন হাসপাতালে পাঠানো হয়েছে। তৃতীয় আরেকজন ইনজুরীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুটনী ব্রিজ বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সকাল ১০.৩০মিনিটে এই এক্সিডেন্টের ব্যাপারে পুলিশ তালিকাবদ্ধ করার পর তাৎক্ষণিকভাবে ব্রিজ বন্ধ করে দেয়া হয়েছে। এক্সিডেন্টের ব্যাপারে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় মেট পুলিশ।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026