শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১

ক্যাশ বিদায় নিল লন্ডন ট্রান্সপোর্ট থেকে

ক্যাশ বিদায় নিল লন্ডন ট্রান্সপোর্ট থেকে

নিউজ ডেস্ক: লন্ডনের বাসে এখন থেকে ওয়েস্টার কার্ড ( ট্রাভেল কার্ড) ছাড়া আর ভ্রমণ করা যাবে না। ৬ জুলাই থেকে ট্রান্সপোর্ট ফর লন্ডনের এই সিদ্ধাস্ত কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর করার পর থেকে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নতুন নিয়মকে ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন। কারণ জরুরী কোন ভ্রমণে এখন থেকে কেউ আর ক্যাশ দিয়ে টিকেট কিনতে পারবেন না।

বিভিন্ন সূত্র মতে জানা যায়, সামান্থা নামের একজন বাস যাত্রী জানান, তার সামনেই স্বামী স্ত্রী একসাথে বাসে উঠেছিলেন কিন্তু স্ত্রীর কাছে ওয়েষ্টার কার্ড না থাকায় দুজনকেই বাস থেকে নেমে যেতে হয়। অন্যদিকে রীমা নামের একজন বলেন, বয়স্ক বাংলাদেশী যারা তারা ট্রাভেল কার্ড কিভাবে কিনতে হয় জানেন না। তারা সবসময়ই ক্যাশ ব্যবহার করেন। তাদের এখন বড় সমস্যায় পড়তে হবে।

কোন যাত্রীর ওয়েস্টার কার্ড না থাকলে এতোদিন দুই পাউন্ড ৪০ পেন্স দিয়ে টিকেট কিনতে পারেতেন। কিন্তু ওয়েস্টার কার্ডে খরচ হয় কেবল এক পাউন্ড ৪৫ পেন্স। কিন্তু সমস্যা হলো লণ্ডনের বেশিরভাগ বাসস্টপের কাছে কোন টিকেট কাউন্টার বা ওয়েস্টার টপআপ করার সুযোগ নেই। ফলে জরুরী ভ্রমণের যাত্রীরা পড়েছেন বেকায়দায়।

এদিকে, এমন অভিযোগ মানতে মানতে নারাজ টিএফএল কতৃপক্ষ। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট এবং গ্রীন পার্টির লন্ডন এসেম্বিলি মেম্বাররা বললেন, সবার জন্য টিকেট কেনার সহজ উপায় আড়েগ ঠিক করতে হবে। তার আগেই এধরনের নিয়ম চালু করা ঠিক হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026