শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২

রানা প্লাজা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ

রানা প্লাজা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: এক বছর আগে রানা প্লাজা ভবন ধ্বসে হাজারো মানুষের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। তখন বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে উন্নত শ্রম অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। পাশাপাশি সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীলতা নিশ্চিত করতে তারা পদক্ষেপ নিয়েছিল। মঙ্গলবার গত এক বছরে এ কর্মকাণ্ডের উন্নতি ও আগামী পদক্ষেপ কী হবে তার উপর একটি পর্যালোচনা প্রকাশ করেছে কমিশন। এছাড়া ব্রাসেলসে এ সম্পর্কিত একটি আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রধান স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানানো হবে।

ট্রেড-এর ইউরোপিয়ান কমিশনার ক্যারেল ডি গুচ এবং এমপ্লয়মেন্ট, সোশ্যাল অ্যাফেয়ার্স ও ইনক্লুশন-এর ইউরোপিয়ান কমিশনার লাজলো অ্যান্ডোর পলিটিক্যাল প্রেস’র বরাতে যৌথ বিবৃতিতে জানান, উন্নতির বিষয়টি উপস্থাপন করতে আমাদের প্রতিশ্রুতিকে আজ স্বাগত জানাই। জরুরি ভিত্তিতে শ্রম আইন সংশোধন, প্রশিক্ষণ ও পরিদর্শক নিয়োগে বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। উন্নত শ্রমের পরিবেশ ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন বাজারে স্থায়ী বাণিজ্য সংযোগ তৈরি করবে।

গত বছরের ২৪ এপ্রিল রাজধানীর সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধ্বসে পড়ে।১২ মে, ২০১৩ পর্যন্ত ১,১২৬ জনের নিহত হবার তথ্য পাওয়া যায়, যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দূর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026