শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৯

রোহিঙ্গাদের বিয়ে পড়ালে শাস্তি হবে কাজীর

রোহিঙ্গাদের বিয়ে পড়ালে শাস্তি হবে কাজীর

নিউজ ডেস্ক: রোহিঙ্গার বিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট কাজীকে শাস্তি পেতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার সভা শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে অবৈধ। কোনো কাজী যদি এই বিয়ে নিবন্ধন বা রেজিস্ট্রি করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মিয়ানমারের নাগরিক ৫ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে রয়েছে, যার ক্ষুদ্র অংশ শরণার্থী শিবিরে রয়েছে। দুই যুগ আগে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে। অনেকে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে ধরাও পড়েছেন। সম্মেলনে আইন মন্ত্রণালয়ের অধিবেশনে জেলা প্রশাসকরা যুব সম্প্রদায়ের ওপর মাদক ও জুয়ার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

এ বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেব, বলেন আনিসুল হক। ভ্রাম্যমাণ আদালতের আওড়া বাড়ানোর প্রস্তাবও জেলা প্রশাসকরা দিয়েছেন। আইনমন্ত্রী বলেন, শাস্তির মেয়াদ দুই বছরই থাকবে। সময় বাড়ানো প্রয়োজন নেই বলে আমি মনে করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026