শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩

সরকারী পিতৃত্বকালীন ছুটি পরীক্ষাধীন

সরকারী পিতৃত্বকালীন ছুটি পরীক্ষাধীন

শীর্ষবিন্দু নিউজ: মা ও শিশুর সুষ্ঠু পরিচর্যার জন্য কর্মজীবী বাবাদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির বিষয়টি পরীক্ষাধীন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত ৩৮টি প্রস্তাব তারা পেয়েছেন। বিভাগীয় কমিশনারদের পদমর্যাদা প্রথম গ্রেডে উন্নীত করা এবং কর্মজীবী বাবাদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির প্রস্তাবও এর মধ্যে ছিল। এ দুটি বিষয় পরীক্ষাধীন। এগুলো পলিসি ডিসিশনের বিষয় আছে, তবে আজ দুটি বিষয়ে আলোচনা হয়নি। জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও কামাল চৌধুরী জানান। এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিবেশন প্রসঙ্গে সচিব সাংবাদিকদের বলেন, আজ ভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। সিভিল সার্ভিসে যাতে দক্ষতা ও মেধার ছাপ থাকে, সেজন্য দেশের বাইরে কর্মকর্তাদের উচ্চতর ডিগ্রি নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইত্যাদি বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের জানিয়েছেন। সচিব জানান, অবকাঠামোগত দুর্বলতা ও কিছু কিছু পদে শূণ্যতা থাকায় বেশ কিছু সমস্যা হচ্ছে বলে জেলা প্রশাসকরা জানিয়েছেন। জেলা প্রশাসনের কাজগুলো কীভাবে আরো সুষ্ঠু ও সুন্দরভাবে করা যায়- সে বিষয়ে জেলা প্রশাসকদের কাছে ইনোভেটিভ আইডিয়া চাওয়া হয়েছে।

সরকার ২০১১ সালে মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করে। তারপর থেকে পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। আইসল্যান্ড, নরওয়ে, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কেনিয়াসহ বিভিন্ন দেশে বাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে।    




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026