রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে ভরা মৌসুমেও ভোলাসহ দক্ষিনাঞ্চলে ইলিশের দেখা নেই। আড়তে খালি বাক্স নিয়ে বসে থাকে কর্মচারীরা। আর বেতন গুনছেন আড়তদাররা।
ভোলার মৎস্য কর্মকর্তা প্রিতিষ কুমার মল্লিক জানান, জলবায়ু পরিবর্তন হওয়ায় ইলিশের পরিভ্রমণের সময় পরিবর্তিত হয়েছে। আর তাই ইলিশের মৌসুম থাকা সত্তেও মাছ জালে ধরা দিচ্ছে না। সাগরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এবং ঝড়ো হাওয়া না থাকায় সাগর থেকে ইলিশ নদীতে  আসছে না। তার মতে ঝড়ো আবহাওয়াসহ বৃষ্টিপাত বাড়লেই ইলিশ পাওয়া যাবে।
স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগরের মোহনা, মেঘনা ও তেতুলিয়া নদীতে শতশত জেলে প্রতিদিনই রুপালি ইলিশের আশায় জাল ও নৌকা নিয়ে নদীতে গিয়ে শূন্য হাতে ফিরছে। ভোলা সদরের শিবপুর খালের মাতার মাছঘাটের ব্যবসায়ী নিরব ও সিরাজ জানান, প্রতিবছর এ সময়ে মাছঘাটে (আড়ৎ) ক্রেতাদের হাঁকডাকে সরগরম থাকলেও এ বছর তা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025