মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯

বৃটিশ বাংলাদেশীদের বিদায়ী সংবর্ধনায় আনোয়ার চৌধুরী: পেরুতে বিনিয়োগের আহ্বান

বৃটিশ বাংলাদেশীদের বিদায়ী সংবর্ধনায় আনোয়ার চৌধুরী: পেরুতে বিনিয়োগের আহ্বান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্প্রতি পেরুতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরী ব্রিটিশ বাংলাদেশীদের পেরুতে বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেছেন, আমি চাই বৃটিশ বাংলাদেশীরা নতুন নতুন ব্যবসায়িক ভাবনা নিয়ে পেরুতে আসুক। ব্যবসার পাশাপাশি বৃটিশ বাংলাদেশী সংস্কৃতিকে তারা সেখানে ছড়িয়ে দিক।

এ ক্ষেত্রে তিনি সব রকমের সহায়তার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে তাকে বিদায় দেয়ার মুহূর্তটা এতটাই আন্তরিকতাপূর্ণ ছিল যে তাঁর মনে হয়েছে যেন তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হয়েই বৃটেনে ফিরছেন। পেরুতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) কর্তৃক আয়োজিত এক বিদায়ী সংবর্ধনায় সভায় আনোয়ার চৌধুরী এভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে নিজের অভিমত তুলে ধরেন।

গত ১০ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের পামট্রি রেস্টুরেন্টে এ সবংর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিবিসিসি’র প্রেসিডেন্ট মাহতাব চৌধুরীর সভাপতিত্বে এবং বিবিসিসি লন্ডন শাখার সভাপতি বশির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিবিসিসি’র ডিরেক্টর জেনারেল মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমদ ও শাহগির বখত ফারুক, ডিরেক্টর সাবরিনা হোসাইন, মনির আহমদ, এ আলী জ্যাকো, হাফিজ আলম বকশ ও মুমতাজ খান প্রমুখ। এ সময় চেম্বারের অন্যান্য ডিরেক্টর এবং সদস্যরাসহ অর্ধশতাধিক অতিথি উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026