রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৩

আমাকে দিয়ে কেন উদ্বোধন করালেন

আমাকে দিয়ে কেন উদ্বোধন করালেন

মাজেদুল নয়ন: সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে একটু সমস্যা দেখা দিয়েছিল। ব্যক্তিগত চিকিৎসকদের জানালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্বনামধন্য নাক-কান-গলা চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপালকে ডাকেন।

প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসকদের বলেন, প্রাণ গোপাল নয়, বরং ২০১৩ সালে তেজঁগাওতে যে নাক-কান-গলা ইনস্টিটিউটের উদ্বোধন করেছিলেন তিনি, সেখানেই চিকিৎসা নিতে চান।

চিকিৎসকরা তো পড়লেন বিপাকে! কারণ, উদ্বোধনই হয়েছে। কার্যত সেখানে কোনো চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। প্রধানমন্ত্রীকে চিকিৎসকরা জানান, এখনো সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা চালু হয়নি যে, আপনাকে চিকিৎসা দেওয়া যাবে!

এই কথা শুনে প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশ্ন করেন, এখনো যদি সেখানে চিকিৎসা সেবা চালু সম্ভব না হয়, তবে আমাকে দিয়ে উদ্বোধন করালেন কেন?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়মিত ইএনটি চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘটনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ২০১৩ সালের ১৯ জুন তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের বহুতল ভবনটির উদ্বোধন করেছিলেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বামপাশে ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রুহুল হক এবং ডানপাশে ছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

তবে উদ্বোধনের এক বছর পার হলেও এখনো বহির্বিভাগ চালু করতে পারেনি হাসপাতালটি। প্রায় ১৩ মাস পরে চালু করলো অপারেশন থিয়েটার। ১০০ বেডের হাসপাতালটিতে এখন বিভিন্ন শ্রেণী-ভেদে বেড রয়েছে ৩০টি। রয়েছে চিকিৎসক এবং নার্সের সংকটও। অট্টালিকা বানানো হলেও এখনো রোগীর সমাগমও হচ্ছে না হাসপাতালটিতে।

তবে প্রাণ গোপাল দত্ত হাসপাতালের পরিচালক ডা. জাহেদুল আলমকে পরামর্শ দিয়েছেন প্রয়োজনে সান্ধ্যাকালীন সময়েও রোগী দেখতে। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেলের ওপর চাপ কমবে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রতিজ্ঞা করেছেন, এই মাসের মধ্যেই এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকের নিয়োগ দেওয়া হবে। 

সূত্র: বাংলানিউজ২৪




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026