মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬

যুক্তরাজ্য বিএনপির ইফতারে হট্টগোল: তারেকের বক্তব্যে বাধা

যুক্তরাজ্য বিএনপির ইফতারে হট্টগোল: তারেকের বক্তব্যে বাধা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের হট্টগোলে বারবার বাধার মুখে পড়েছেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা এসেক্সের সিটি প্যাভিলিয়নে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পর এক পর্যায়ে চেয়ার সঙ্কট নিয়ে হট্টগোল শুরু হয়।

ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন তারেক রহমান। তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানানোর পরেও পিছন দিকে হৈ-হল্লা চলতে থাকলে তারেক বলেন, এই যে আমার ডান পাশে, হয় মাইকটা আপনারা ধরেন, নইলে মাইক আমার কাছে থাকলে আপনাদের চুপ করতে হবে। এর কিছুক্ষণ পর একজন এসে তারেককে মাইক হাতে নিয়ে কথা বলার পরামর্শ দেন। এরপর দৃশ্যত বিরক্ত তারেক মাইক হাতে নিয়ে দেশের উন্নয়নে করণীয় সম্পর্কে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা বলতে শুরু করেন।

লিখিত বক্তব্য পড়ার সময় কিছু সময় পরপরই হট্টগোলের কারণে থেমে যেতে হয় তারেককে। একাধিকবার তিনি কর্মীদের থামাতে যুক্তরাজ্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। শ্রোতাদের মনোযোগ টানতে মাঝে মধ্যে তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন তারেক। এর জবাব আসছিল হ্যাঁ অথবা না দিয়ে। একটি প্রশ্নের পর সবাই না উত্তর দিলে তারেক জানতে চান, না কেন। কৃষি, শিল্প, বিদ্যুৎসহ বিভিন্ন খাতের উন্নয়নে করণীয় সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে তারেক বলেন, দেশটি আমাদের সকলের, কারো বাবার সম্পত্তি নয়। সুতরাং এই দেশের উন্নয়নে সকলকেই কাজ করতে হবে। মিনিট দশেক বক্তব্য দেয়ার পরও কর্মীরা শান্ত না হওয়ায় পাশে দাঁড়ানো একজনকে তারেক বলেন, এদেরকে চুপ করতে বল। আর কথা বললে চলে যেতে বল, কথা যদি না শোনে।

সাদা শার্টের উপর কালো কোট পরে আসা তারেক নেতাকর্মীদের মনোযোগ আকর্ষণের জন্য বলেন, ইফতারের সাথে সাথে আইটেমের সাথে সাথে একটু বক্তব্যের দিকেও মনোযোগ দিন, কারণ আমরা দেশ নিয়ে কথা বলছি। এ সময় সবাই চুপ করে থাকলে বিরক্ত তারেক বলেন, সবাই শুধু ইনটেলিজেন্ট মোবাইল ফোন নিয়ে ছবি তোলাতে ব্যস্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026