মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

ইরাক থেকে ফিরছেন আরও শ্রমিক

ইরাক থেকে ফিরছেন আরও শ্রমিক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকের গোলযোগপূর্ণ এলাকা থেকে দেশে ফেরত আসা কর্মীদের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। নিজ উদ্যোগে আজ ফিরছেন আরও ৩১ জন। এর আগে তিন দফায় ১২৬ জন ঢাকায় ফিরেন।

বাগদাদ মিশনের বরাত দিয়ে ঢাকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দূতাবাসের ব্যবস্থাপনায় শনিবার আরও ১৫ জন দেশে ফিরছেন। মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। ইরাক পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের তরফে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিবৃতি দেয়া হলেও শ্রমিকদের বিষয়ে গতকালই প্রথম আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পররাষ্ট্র দপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের সংঘাতময় পরিস্থিতিতে ওই ১৫ বাংলাদেশী দেশটির অত্যন্ত গোলযোগপূর্ণ মসুল শহরে আটকা পড়েছিলেন। ইরাকি কর্তৃপক্ষ তাদের মসুল শহর থেকে তাদের নিরাপদে সরিয়ে নেয়। পরে তাদের নিরাপদেই ইরবিল বিমানবন্দরে পৌঁছে দেয়। ওই বিমানবন্দরেই তারা স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। ‘সেখানে তারা অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন’ বলে পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বীকার করা হয়।

তবে মন্ত্রণালয় জানায়, ইরাকে ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ওই অবস্থা থেকে বাংলাদেশী কর্র্মীদের কিছু পরিত্রাণ দিতে উদ্যোগী হয়। একই সঙ্গে ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাস কর্মকর্তাদের বরাত দিয়ে পররাষ্ট্র দপ্তর জানায়, তাদের দেশে ফেরানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে এখন তারা বিমানে ওঠার অপেক্ষায় রয়েছেন। ইরবিল বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ানের নিয়মিত ফ্লাইটে রওনা করে শনিবার সকাল নাগাদ তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বেসরকারি সূত্র জানিয়েছে, আজ আরও ৩১ বাংলাদেশী দেশে ফিরছেন। একাধিক ইরাক প্রবাসী গতকাল টেলিফোনে মানবজমিনকে বলেছেন, স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তারা ঢাকার পথে রওনা হচ্ছেন। বিমানটি কাতার বিমানবন্দরে যাত্রা বিরতি করবে। আজ রাত ৯টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে আকাশে উড়বে, যা ভোর সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ওই কর্মীরা বাগদাদের বিসমায়া নিউ সিটি প্রজেক্টে কোরিয়ান কোম্পানি হানওয়াতে কর্মরত ছিলেন।

ওই কোম্পানিতে কর্মরত জাহাঙ্গীর টেলিফোনে জানান, পুলিশের সঙ্গে একজন একজন করে এয়ারপোর্টে যাবেন। একসঙ্গে অনেক লোক চলে গেলে এটি চোখে পড়বে-এ কারণে তাদের এক এক জন করে নিরাপদে এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জানান, এক সঙ্গে বেশি শ্রমিককে ছাড়তে চায় না কোম্পানিও। তাই প্রতি সপ্তাহে কয়েকজন করে কর্মী দেশে ফেরত যাচ্ছেন। তবে ঈদুল আজহার আগে সবাই দেশে ফিরতে পারবেন বলে আশা করেন ওই প্রবাসী কর্মী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026