শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১

ফ্রান্সে ২ ট্রেনের সংঘর্ষে আহত ৪০

ফ্রান্সে ২ ট্রেনের সংঘর্ষে আহত ৪০

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাউ শহরের কাছে দ্রুত গতিসম্পন্ন অত্যাধুনিক টিজিভি ট্রেন ও আঞ্চলিক একটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতরভাবে আহত হয়েছেন ৪ আরোহী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

টিজিভি ট্রেনটিতে মোট ১৭৮ জন আরোহী ছিলেন। অন্যদিকে, আঞ্চলিক ট্রেনটির যাত্রী সংখ্যা ছিল ৬০। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। দেনগুইন গ্রামের কাছে তার্বেস থেকে প্যারিসগামী টিজিভির ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় দ্যাক্সগামী আঞ্চলিক ট্রেনটি। পুলিশ বলছে, ট্রেনের আহত কয়েক যাত্রীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বলছিল, দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026