বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫

সিলেটে পানি শোধনাগার চালু

সিলেটে পানি শোধনাগার চালু

সিলেট নগরবাসীর বহুপ্রতীক্ষিত কুশিঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) পরীক্ষামূলক চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সুইচ টিপে পানি শোধনাগারের উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে প্ল্যান্ট থেকে প্রতিদিন ৫০ লাখ লিটার পানি সরবরার করা হবে। ঈদের আগে পানি সরবরাহের পরিমাণ এক কোটি লিটারে উন্নীত হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য অধিদপ্তর।
মেয়র বলেন, নগরে পানি সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে এটি। ঈদের আগেই এখান থেকে এক কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে প্ল্যান্টের অপর অংশের কার্যক্রম চালু করা সম্ভব হলে প্রতিদিন দুই কোটি ৮০ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে। এতে নগরের প্রায় ৬০ ভাগ চাহিদা পূরণ হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ, জনস্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরোয়ার হোসেন, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান, দিনার খান, এ বি এম জিল্লুর রহমান প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026