মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩৭

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরায়েলের সর্বাত্মক হামলায় ফিলিস্তিনের গাজায় আরও ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত স্বাধীনতাকামী অঞ্চলটিতে মৃতের সংখ্যা ৩৩৭ জনের দাঁড়াল। শনিবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩১৯। প্রথম ১০ দিন বিমান হামলার পর বৃহস্পতিবার দিনগত রাত থেকে স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে ১২তম দিন শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩ জনে। এর মধ্যে ৭৭ জন শিশু, ২৪ জন নারী ও ১৮ জন বয়োজ্যেষ্ঠ নাগরিক রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন প্রায় ২৩শ’ ফিলিস্তিনি। বৃহস্পতিবার রাত থেকে ট্যাংক-আর্টিলারি নিয়ে স্থল হামলা শুরুর পর শনিবার পর্যন্ত গাজা উপত্যকায় হামলার তীব্রতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার এক মেডিকেলকর্মী সংবাদ মাধ্যমকে জানান, খান ইউনিস শহরের একটি বাড়ি থেকেই শনিবার পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে আরও ছয়টি লাশ পাওয়া যায়। এর আগে, শুক্রবার আহত হওয়ার পর আরও সাত জন মারা যায় বলে জানান জরুরি সেবা প্রতিনিধি আশরাফ-আল-কুদরা। কুদরা বলেন, একটি মসজিদের পাশে ওই সাত ব্যক্তির মৃত্যুর পর উদ্ধারকর্মীরা এগিয়ে আসেন। এর মধ্যে তিনজন ছিলেন একই পরিবারের। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026