বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮

বহরসহ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বহরসহ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গার্লস সামিটে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ও বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি। এর আগে সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকা ছাড়ে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট (বিজি-০০০৫)।

৩দিনের যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, ডিএফআইডি’র পরিচালক অ্যান্থনি স্মিথ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিশ্বে মেয়েদের খতনা এবং বাল্য ও জোরপূর্বক বিয়ে বিরোধী শীর্ষ সম্মেলন এটাই প্রথম। এর হোস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কো-হোস্ট হিসেবে রয়েছে ইউনিসেফ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। সফর শেষে বুধবার সোয়া ৬টায় ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক। লন্ডনে পৌঁছে বিমানবন্দরের ওয়েটিংরুমে কিছুক্ষণ অবস্থান করে সোয়া চারটায় হোটেলের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। লন্ডনে প্রধানমন্ত্রী হোটেল হিলটনে অবস্থান  করবেন।

মেয়েদের বিরুদ্ধে প্রথাগত সামাজিক অপরাধের প্রধান দুটি দিক ফিমেইল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা মেয়েদের খতনা এবং বাল্য ও জোরপূর্বক বিয়ে বা চাইল্ড আর্লি ফোর্সড ম্যারেজ (সিইএফএম) বিরোধী গার্ল সামিট-২০১৪ মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে মেয়েদের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধে তার নিজের ভাবনা, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ডেভিড ক্যামেরনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় ব্রিটেন-বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট পক্ষ। সামিট শেষে মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ইফতার মাহফিলের প্রস্তুতি চূড়ান্ত বলে নিশ্চিত করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026