সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৮

পবিত্র ওমরাহ পালনে মদীনায় ব্যস্ত জিয়া পরিবার

পবিত্র ওমরাহ পালনে মদীনায় ব্যস্ত জিয়া পরিবার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রতিবছর ওমরাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারতের জন্য সৌদি আরবে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের সফরে স্থানীয় নেতাদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

বিশেষ করে দীর্ঘদিন পর খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমান সপরিবারে তার সফর সঙ্গী হওয়ায় প্রবাসী নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। খালেদা জিয়া এবং তারেক রহমান সৌদি আরব আসার আগেই দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন মদীনার বিভিন্ন হোটেলে। উদ্দেশ্য একটাই প্রিয় নেতাদের একনজর দেখা এবং সম্ভব হলে তাদের সাথে একটি ছবি তোলা।

তবে এই সফরকে কেন্দ্র করে যাতে করে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ ব্যবস্থা। মদীনায় আগে থেকেই অবস্থান করা বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে মাসুদ সাঈদীরও দেখা মেলে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে। রোববার তারা মসজিদে নববীতে একসাথে ইফতার করেন এবং একে অন্যের খোঁজ খবর নেন।

এদিকে ইবাদতবন্দেগীর পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে বৈঠক করছেন খালেদা জিয়া এবং তারেক রহমান। খালেদা জিয়া ও তারেক রহমানের বৈঠকগুলোতে মূলত দলের পুনর্গঠন এবং আন্দোলনের নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে। দোয়া-মোনাজাতেও স্থান পাচ্ছে আন্দোলনের সফলতা এবং সরকার পতনে আল্লাহর সহায়তা কামনা। রোববার দিনগত মধ্যরাতে  তারেক রহমান তার স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন খালেদা জিয়া।

হোটেলে বা মসজিদে সবখানেই তারেক রহমানের সঙ্গী হচ্ছে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এ সময় সঙ্গে ছিলেন- তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, জামায়াত নেতা মাসুদ সাঈদী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত আলোকচিত্রী নূর উদ্দীন আহমেদ, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকীবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সাংবাদিক ও গবেষক মাহাবুবুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব প্রমুখ।

এর আগে মসজিদে নববীর ২২ নম্বর গেইটের সামনের খোলা জায়গায় সৌদি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দোয়া মোনাজাত ও ইফতার করেন তারেক রহমান। দুই দিন মদীনায় অবস্থান শেষ মঙ্গলবার মদীনা থেকে বিমানযোগে তাদের জেদ্দা যাওয়ার কথা রয়েছে। সেদিনই সড়ক পথে জেদ্দা থেকে মক্কায় উমরাহ পালন করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

সেখানে সফরসঙ্গী ছাড়াও উপস্থিত ছিলেন-বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা ও সৌদি আরব সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আবদুর রহমান, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকীব, তাঁতি দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক আব্দুল জলিল, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতউল্লাহ চৌধুরী ও এম আজাদ চয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন, যুবদলের সভাপতি মোজাম্মেল হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আহমেদ, মদীনা বিএনপির নেতা নুরুজ্জামান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026