শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ ভিসা দিল্লি থেকেই প্রসেসিং করা হবে তবে ব্রিটিশ ভিসা পাওয়ার জন্য বাংলাদেশিদেরকে দিল্লি যেতে হবে না। ভিসা আবেদনটি স্ক্যান করে দিল্লি পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে ভিসা দেয়া না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সোমবার রোজভিউ হোটেলে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার নিক লো এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ব্রিটিশ ভিসার জন্য বর্তমানে যে সময় ও অর্থ ব্যয় করা হয় একই সময় ও অর্থ ব্যয়ে করে দিল্লিতেও আবেদন করা যাবে। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলার হাসিনা রহমান, বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।