সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৪

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারীর মৃত্যু

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারীর মৃত্যু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের মদীনা আল মনোয়ারার ওয়াদি আল জ্বীন নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নাছিম জাহান শিল্পী (৪০) নামরে এক প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাছিম জাহান শিল্পীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। দুর্ঘটনায় আহত একই পরিবারের আরো পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিল্পী জেদ্দায় বাংলাদেশ  ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদ সদস্য আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রী। জেদ্দায় বাংলাদেশ  ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার মিডিয়া অফিসার রুমি সাঈদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেদ্দায় বাংলাদেশ  ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদ সদস্য আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রীর মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, শিল্পী ঈদের ছুটিতে মদীনা যাওয়ার সময় ওয়াদী আল জ্বীন নামক একালায় তাদের গাড়ি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।  আহত অবস্থায় শিল্পীসহ আহতদের কিং ফাহাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি রাত ৯টায় তিনি মারা যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026