আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গাজার ফিলিস্তিনিরা বুধবার আরেকটি রক্তঝরা দিন কাটিয়েছে। জাতিসংঘের স্কুল ও জনাকীর্ণ বাজারে ইসরায়েলি হামলার ঘটনায় শতাধিক লোকের প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে।
তবে কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের গোলাবারুদের মজুত ও সরবরাহ ঠিক রাখতে তাদের কাছে নতুন করে অস্ত্র বিক্রি করবে। হামাস বলেছে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে তারা রকেট ছুড়েছে। সরকারি কর্মকর্তারা ইসরায়েলি গণমাধ্যমকে জানভন, তারা সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চান।
গতকাল জাতিসংঘের স্কুলে হামলা চালিয়েও দমে যায়নি ইসরায়েল। তারা সংরক্ষিত সেনাবাহিনী থেকে ১৬ হাজার অতিরিক্ত সেনা তলব করেছে। ওই সেনা যোগ হলে ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়াবে ৮৬ হাজারে। সরকারি কর্মকর্তারা ইসরায়েলি গণমাধ্যমকে জানভন, তারা সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চান।