সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৩

দেখব কার কত হিম্মত বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেখব কার কত হিম্মত বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে আছে। তাই মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে চায়। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে থাকবে। তখন দেখব কার কত হিম্মত। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা নগরবাসী আয়োজিত ঈদ আনন্দ উৎসব পর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেছেন।

আসাদুজ্জামান খান বলেন, আগামীকাল শুক্রবার থেকে পুরো দেশবাসী শোকের মাস হিসেবে পালন করবে। এই শোকের মাসে বিএনপি আন্দোলনের কথা বলেছে। তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করুক আমাদের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার, তাই করবে। ওই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026