বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯

ইসরাইল-হামাস সম্মতিতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

ইসরাইল-হামাস সম্মতিতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-হামাস

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরাইল ও হামাস গাজায় ৭২ ঘণ্টার জন্য নি:শর্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এছাড়া সংঘাত বন্ধ করে শান্তি আনতে উভয়পক্ষ আলোচনায় বসতে সম্মত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা (গ্রিনিচ মান সময় ভোর ৫টা) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। মূলত এ আহবানের পরে হামাস ও ইসরাইল ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি দিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির যৌথ আহবানের পর উভয়পক্ষ এ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বান কি মুন ও জন কেরি এক যুক্ত বিবৃতিতে এ যুদ্ধবিরতি ও কায়রোতে ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় বসার আহবান জানান। সাধারণ জনগণের নিরাপত্তা ও মানবতার স্বার্থে এ আহবান জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026