বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২

অক্সফোর্ডে বাউল শাহ আব্দুল করিম উৎসব আয়োজন

অক্সফোর্ডে বাউল শাহ আব্দুল করিম উৎসব আয়োজন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গীত, লোক ঐহিত্য সংস্কৃতিকে নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে সেলিবেশন অব বৃটিশ বাংলাদেশি কালচার । আগামী ৩রা আগষ্ট রবিবার অক্সফোর্ডশ্যায়ারে হেইথ্রোপ পার্ক রিসোর্ট মনোরম মিলনায়তনে আয়োজন করা হয়েছে শাহ আবদুল করিম সঙ্গীত প্রতিযোগিতা ও বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ কূটনৈতিক আনোয়ার চৌধুরীর পেরু গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।

ভাটি বাংলার অযতেœ লালিত শালুক, একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে বাংলাদশের বাইরে এতো বড় পরিসরে কোন উৎসবের আয়োজন এর আগে হয়নি। তাছাড়া আনোয়ার চৌধুরী পেরুর এম্বেসডর হিসাবে যোগ দিতে যাচ্ছেন তার এই অর্জনকে বাংলাদেশি কমিউনিটির অংশ হিসাবে উযযাপন করছে সংগঠনটি।

বাউল করিমের প্রিয় গানগুলো ইউরোপের জনপ্রিয় শিল্পীরা গেয়ে শুনাবেন। সেখান থেকে বেছে নেয়া হবে বিৃটেনে নতুন প্রজন্মের আবদুল করিমের গানের সেরা শিল্পীকে। আয়োজনে অংশ নেয়া ২০ জন প্রতিযোগির মাঝ থেকে উপস্থিত অতিথিদের ভোটের মাধ্যমে বের হয়ে আসবেন সেরা তিন শাহ আবদুল করিমের গানের শিল্পী। বিজয়ী শিল্পীকে দেয়া হবে ১০ হাজার পাউন্ড আর এই প্রথম পুরষ্কার সৌজন্য-আল হারমাইন ও ক্লিফটন গ্রুপ।

আরও থাকছে স্মলগ্রুপ পিকচার্সের সৌজন্যে ভিডিও সিডি, বাংলাদেশের রেডিও এফএম বাজারজাত করবে বিজয়ী অডিও গানের সিডি। দ্বিতীয় পুরষ্কার বিজয়ী পাবেন দ্য সিনামোন ট্রির সৌজন্যে ৩হাজার পাউন্ড। ওরো মোবাইলের সৌজন্যে তৃতীয় পুরষ্কার বিজয়ী পাচ্ছেন ১ হাজার পাউন্ড। বিজয়ী শিল্পীদের নিয়ে বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন সহ ট্যুর আয়োজনের করার পরিকল্পনা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026