শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২১

কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তোবা’র মালিক দেলোয়ার

কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তোবা’র মালিক দেলোয়ার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পোশাক শিল্প প্রতিষ্ঠান তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন কারাগারে এখন মুক্তির অপেক্ষায়। এদিকে বকেয়া বেতনের দাবিতে ওই প্রতিষ্ঠানে শ্রমিক অনশন চলছে। কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছলে যে কোনো সময় দেলোয়ার মুক্তি পাবেন। যিনি সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে কমপক্ষে একশ ১২ জন শ্রমিক নিহতের ঘটনায় মামলার আসামি।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ থেকে গত ২৪ জুলাই দুই মাসের জামিন পান দেলোয়ার। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। দেলোয়ারের জামিন স্থগিতেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে কোনো আবেদন করেনি। এ কারণে চলতি সপ্তাহে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছলে মুক্তি পাবেন দেলোয়ার।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভান্ডারী। দেলোয়ারের জামিন আদেশ কারাগারে গেছে কিনা, অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন দেশের বাইরে অবস্থান করায় তা জানা সম্ভব হয়নি।

তবে তার সহযোগী আইনজীবী ব্যারিস্টার ইউসুফ খান রাজিব জানান, ঈদের ছুটির আগে দেলোয়ারের জামিন হয়েছিলো। এরপর আমার সিনিয়র (এএম আমিন উদ্দিন) দেশের বাইরে চলে যান। পরে জামিন আদেশ কারাগারে গেছে কিনা তা জানি না। তবে আগামীকাল (রোববার) খোঁজখবর নিয়ে বলতে পারবো।

তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় গতবছরের ১৯ ডিসেম্বর দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর’ অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী (তাজরিনের চেয়ারম্যান) মাহমুদা আক্তার মিতাসহ ১৩ জনকে অভিযুক্ত করে সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে একশ’ ৪ জনকে সাক্ষী করা  হয়।

এরপর ওই বছরের ৩১ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহন করেন। পরে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তাজরিনের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতা ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। পরে ম্যাজিস্ট্রেট আদালত মিতাকে জামিন দেন। পরে দেলোয়ার হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026