বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৯

লন্ডনের ট্রাফলগার স্কয়ারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঈদ উৎসব

লন্ডনের ট্রাফলগার স্কয়ারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঈদ উৎসব

সুমন আহমেদ: দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত হয়ে গেল এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। যেখানে সমবেত হয়েছিলেন কয়েক হাজার বিভিন্ন ভাষাভাষী মানুষ। হাসি-গানে-আনন্দে সারাদিন লন্ডনের বাসিন্দারা উপভোগ করেন এই ঈদ পুনর্মিলনী উৎসব।

গত রোববার অনুষ্ঠানের আয়োজক লন্ডনের মেয়র বরিস জনসন ঈদ ফেস্টিভালে লন্ডনবাসী এবং পর্যটকদের এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, এ অনুষ্ঠানে সবাই অংশ নিয়ে মুসলিম ঐতিহ্যের নির্যাস, রং ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হোন। এটি সমবেত হওয়ার একটি সুযোগ এবং শহরের বিশ্ব সংস্কৃতি ধারণেরও একটি নিদর্শন। ঈদ মুবারক। প্রতিবছর লন্ডনের মেয়র দেশটির ঈদ কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন।

সোমবার লন্ডনের স্থানীয় সময় বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ব্রিটেনে বসবাসরত মুসলিম সম্প্রদায় ছাড়াও সব জাতি-ধর্মের মানুষ যোগ দেন। লন্ডনের মেয়র আয়োজিত এই ঈদ উৎসব-এ মঞ্চে নানা ধরনের অনুষ্ঠানের পাশাপাশি হস্তশিল্প, ক্যালিগ্রাফি, ফেইস পেইন্টিংসহ নানা আয়োজন ছিলো।

মুসলিম বিশ্বের নানা দেশের খাবার নিয়ে খাবার প্রদর্শনী ছিলো এবছরের এই ঈদ পুনর্মিলনীর বিশেষ আকর্ষণ। তুরস্ক, মিসর, মরোক্কো, ইন্দোনেশিয়া ও লেবাননসহ নানা দেশের নাগরিকরা তাদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেন। মালয়েশিয়ার খাদ্যপণ্য ও রান্নারও বিশেষ প্রদর্শনী হয়। মঞ্চে চলেছে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মুসলিম পোশাকের মিশেলে তৈরি নতুন ডিজাইনের পোশাক নিয়ে ফ্যাশন শো।

লন্ডনের বিভিন্ন স্থান থেকে আসা তরুণ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় পুরো মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। শিল্পী সাইফ আদম, নাজিল আজামি, তারিক খান এবং ভারতীয় চ্যানেল জিটিভিতে প্রচারিত গানের প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামার বিজয়ী শেহনাজ আক্তারসহ প্রতিষ্ঠিত শিল্পীরা  গান করেন। এছাড়া মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভূ-মধ্যসাগরীয় ও আলজেরিয়ান সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে উঠেছিল সরগরম। সঙ্গীতের পাশাপাশি মঞ্চে চলেছে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নাচও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026