বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

১৭০০ ছাড়িয়ে গেছে গাজায় মৃতের সংখ্যা

১৭০০ ছাড়িয়ে গেছে গাজায় মৃতের সংখ্যা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। আজ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৮ই জুলাই ইসরাইলের সামরিক আগ্রাসন শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ১৭১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ৩৯৮ জন, ২০৭ জন নারী ও বৃদ্ধের সংখ্যা ৭৪।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত আহতের সংখ্যা ৯ হাজারেরও বেশি। এর মধ্যে ২৭৪৪ জন শিশু ও ১৭৫০ জন নারী। ইসরাইলি প্রধানমন্ত্রী গত রাতে বলেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজার হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্মীরা। এগুলো এখন রীতিমত মর্গে পরিণত হয়েছে। হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রের করিডোর, রান্নাঘর থেকে শুরু করে পার্কিং লট পর্যন্ত রয়েছে লাশের সারি।

আবু ইউসুফ আল নজ্জর হাসপাতালের পরিচালক ড. আবদুল্লাহ শেহাদেহ বর্বর এই সামরিক আগ্রাসনের পেছনে ইসরাইলের যুক্তির বিষয়ে বললেন, এগুলো নিছক অজুহাত। যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তার মূল্য নারী আর শিশুদেরকে দিতে বাধ্য করার কোন কারণ থাকতে পারে না।

সব হাসপাতালের চিত্র কমবেশি একই রকম। হামাসের সব সুড়ঙ্গপথ ধ্বংস করার ঘোষণা দিয়ে শুক্রবার থেকে আক্রমণ আরও তীব্র করে ইসরাইল। শুক্র-শনি এ দুই দিনে শুধুমাত্র রাফা শহরেই মারা গেছে ১২০ জনেরও বেশি ফিলিস্তিনি। দু’দিনব্যাপী অব্যাহত গোলাবর্ষণ আর বিমান হামলার পর শনিবার রাফার চিত্র ছিল জনমানবশূন্য। দোকানপাট বন্ধ। বাড়িতে লুকিয়ে আছেন বাসিন্দারা। শেষমেশ আদৌ প্রাণ রক্ষা হবে কিনা তার নিশ্চয়তা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026