বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

৭ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে ইসরাইলের

৭ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে ইসরাইলের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিস্তিন অধ্যুষিত গাজার অধিকাংশ অঞ্চলে একতরফা ৭ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পূর্বাঞ্চলে এ যুদ্ধবিরতি কার্যকর হবে না। এ সময় হাজার হাজার গাজাবাসী তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন বলেও বিবৃতিতে উল্লেখ করে ইসরাইল।

মূলত, ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের একটি স্কুলে হামলার পর বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর তীব্র নিন্দার মুখে ও একই সঙ্গে আক্রান্ত অঞ্চলসমূহে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার সুযোগ করে দিতেই যুদ্ধবিরতির এ সিদ্ধান্ত ইসরাইলের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এফপি ও রয়টার্স।

হামলায় ওই স্কুলে আশ্রয় নেয়া ১০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। স্কুলটিতে ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তবে ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা মানবিক কারণে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে কোন হামলার চেষ্টা চালালে, কঠোরভাবে তার পাল্টা জবাব দেয়া হবে। গত ৮ই জুলাই থেকে এ পর্যন্ত মোট ৬ বার যুদ্ধবিরতির ঘোষণা এলো ইসরাইলের পক্ষ থেকে।

এদিকে ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাস সন্দিহানভাবেই নিয়েছে ইসরাইলের যুদ্ধবিরতির এ ঘোষণাকে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি যুদ্ধবিরতির সময় সতর্কতা অবলম্বন করতে বলেছেন ফিলিস্তিনিদের। তিনি বলেছেন, ইসরাইল তাদের গণহত্যাযজ্ঞ থেকে বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই একতরফা এ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026