জ্যোতিষী রুবাই: প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও। মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে:apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ: ০৬/০৮/২০১৪
মেষ:(২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
বাতজনিত ব্যথার জন্য চলাফেরায় অসুবিধা হতে পারে। ব্যবসা সম্প্রসারণে আর্থিক পরিকল্পনায় সাফল্য পাবেন। আলাপ-আলোচনার মাধ্যমে শত্রুর সঙ্গে সম্পর্কের কিছুটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। মধ্যভাগে প্রিয়জনের আচরণে দুঃখ ও হতাশা আসতে পারে। উপস্থিত বুদ্ধিতে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হবে। প্রেমের ক্ষেত্রটি স্বাভাবিক রাখার জন্য আপনার সর্তক হওয়া দরকার।
টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।
বৃষ:(২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
কোনো মহৎ কাজে অর্থ ও শ্রম দানে আনন্দ পাবেন। ভাই-বোনের দেখভাল নিয়ে বাবা-মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শ্বশুর বা মাতৃকূল সূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তিযোগ আছে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
নতুন যোগাযোগে ভাগ্যোদয় হবে। দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে। গুণী ও সজ্জনের সান্নিধ্য ও পরামর্শে আত্মিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষয়-সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইনি পরামর্শ দরকার পড়তে পারে। আলসার জাতীয় রোগে অস্ত্রোপচারের সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। প্রেমযোগ আছে, তবে তা গতিশীল নয়।
টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলার সঙ্গে তিনটি তুলসী পাতা এবং কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
পরিকল্পনায় ত্রুটির জন্য কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে। বাড়ির আংশিক নবনির্মাণ বা সংস্কারে বহুব্যয় যোগ আছে। অন্তভাগে বিকল্প কর্মপ্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ আসতে পারে। আপনার উদাসীনতা শত্রুর সামনে সুযোগ এনে দিতে পারে। প্রেম নিয়েও সর্তক থাকুন।
টোটকা: গাড়ি চালকেরা গাড়ির সামনের দিকে তিনটি পাতি লেবু তিনটি লঙ্কা একটি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখুন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
কোনো নারীর ফাঁদে পা দিয়ে মানহানির আশঙ্কা। আজকের দিনে জলপথ এড়ানোই সমীচীন হবে। বহু শ্রম ও অধ্যবসায়ের জোরে কর্ম পরিকল্পনা সার্থক হতে পারে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে নৈরাশ্যের যোগ দেখা যাচ্ছে। পেটের রোগ ভোগাবে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।