সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৫

বিদ্যুৎকেন্দ্র দুটি‘র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়লো

বিদ্যুৎকেন্দ্র দুটি‘র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়লো

নিউজ ডেস্ক: বেসরকারি দুটি বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ বৃদ্ধি ও ট্যারিফ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, হরিপুর ১১০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল বার্জ মাউন্টেড আইপিপি বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি এবং ট্যারিফ পুনঃনির্ধারণ করা হয়েছে। এই কেন্দ্রের ট্যারিফ মূল্য ১৮ দশমিক ৯ টাকা থেকে কমিয়ে ১৫ দশমিক ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। হরিপুর ১১০ মেগাওয়াট আইপিপি বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এনইপিসি কনসোর্টিয়াম পাওয়ার লিমিটেড’র সঙ্গে সরকারের ১৫ বছরের চুক্তির মেয়াদ ২৯ জুন শেষ হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, আশুগঞ্জ ৫৩ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ ৫ বছর বৃদ্ধি করা হয়েছে এবং ট্যারিফ ৫ টাকা থেকে কমিয়ে ৩ টাকা ২৮ পয়সা করা হয়েছে। সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রিক মিটার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ১১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩১ কিলোমিটার কনডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (২য় সংশোধিত)-এর ডেভেলপিং দ্য রিডিং হ্যাবিট সাব কম্পোনেন্ট পরিচালনায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্র’র সঙ্গে সম্পাদিত চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে সংশোধিত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

যুগ্মসচিব সাংবাদিকদের বলেন, বিভিন্ন জেলায় প্রকল্প সম্প্রসারণ ও সময় বাড়ার কারণে সংশোধিত এ প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ২৮ লাখ টাকা। বৈঠকে দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ২৯২ কোটি টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার সাভার উপজেলার তেতুলঝড়া ভার্কুতা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (প্রথম পর্ব) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026