সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩

ভাসছে সারি সারি লাশ

ভাসছে সারি সারি লাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পদ্মায় লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের লাশ পদ্মা নদীর ভাটিতে ও মেঘনা নদীতে ভেসে উঠছে। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত ভোলা, চাঁদপুর ও শরিয়তপুর থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারও নীলকমল ইউনিয়নের মধ্যচর এলাকার মেঘনা নদীতে থেকে দুটি লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

বুধবার দুপুরে শরিয়তপুরেরর নড়িয়ার সুরেশ্বর থেকে লাকী আক্তার (৩০) ও মিজানুর রহমান নামে দুইজনের লাশ উদ্ধার করা হয়। লাকী আক্তারের বাড়ি শরিয়তপুরের জাজিরার ছাব্বিশপাড়া গ্রামে। আর মিজানুর রহমানের বাড়ি মাদারীপুরের শিবচরের বন্দরখোলা গ্রামে। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা ট্রলারের সাহায্যে নিজ উদ্যোগে লাশগুলো খুঁজে বের করেন।

এদিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে বুধবারও দুটি লাশ ভেসে উঠছে নদীতে। এর মধ্যে মাঝিরবাজারে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ। আর মিয়ার বাজারে পাওয়া লাশটি আনুমানিক ৩৩ বছর বয়সী এক যুবকের। নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন রতন জানান, সকালে মাঝিরবাজার এলাকায় মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত মেঘনা নদী থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের রামদাসপুর ও কাতিয়া এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে স্থানীয় জেলেরা। দুপুর ১২টার দিকে ভাংতির খাল এলাকা থেকে ১০-১২ বছর বয়সের আরও ২ শিশুর লাশ উদ্ধার হয়। উদ্ধার হওয়া লাশগুলো পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ এর যাত্রীর বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026