বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০৭

ভারতে ১৬ বছরে নির্ধারিত হচ্ছে শিশুর বয়স

ভারতে ১৬ বছরে নির্ধারিত হচ্ছে শিশুর বয়স

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শিশুর বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা হচ্ছে। বুধবার এ সংক্রান্ত একটি সংশোধনী আইন অনুমোদন করে দেশটির মন্ত্রিসভা। আইনটি পাসের জন্য এখন জাতীয় সংসদে (লোকসভায়) পাঠানো হবে। প্রস্তাবিত এ সংশোধনী আইন পাস হলে ১৬ বছরোর্ধ্ব গুরুতর অপরাধীদের (যেমন ধর্ষক) শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হবে নাকি সাধারণ আদালতে বিচারের মুখোমুখি করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে শিশু বিচার বোর্ড।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায, বুধবার মন্ত্রিসভায় শিশু বিচার (শিশু যত্ন ও সুরক্ষা) আইন, ২০০০ এর সংশোধনী উত্থাপিত হলে সেটা সর্বসম্মতিক্রমে পাস হয়। মনে করা হচ্ছে, ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের ঘটনার পরই মূলত শিশু বিচার আইনটি ‍আলোচনায় আসে। সেসময় এক অপরাধী চলমান আইনে শিশু বিবেচিত হওয়ায় তাকে শিশু বিচার আইনের মুখোমুখি করা হয়, এ কারণে ধর্ষণের মতো গুরুতর অপরাধ করলেও তাকে তিন বছরের সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025