বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬

নেপালের জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রী

নেপালের জলবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: নেপালের জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগ সম্ভব না হলেও নেপাল থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের জ্বালানি মন্ত্রী রাধা কুমারী গয়ালির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের জানান।

জলবিদ্যুৎ উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী নেপালের সঙ্গে বিদ্যুতের গ্রিড সংযোগের বিষয়েও গুরুত্বারোপ করেন। ট্রানজিট সুবিধার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, নেপাল বাংলোদেশের সড়কপথ ও রেলপথও ব্যবহার করতে পারে।

দারিদ্র্যতাকে এই অঞ্চলের অভিন্ন শত্রু হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে আমরা কেউ কারো শত্রু নই। আমাদের সবার শত্রু দারিদ্র্য। দারিদ্র্য মোক‍াবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, প্রেস সচিব একেএম শামীম চৌধুরী




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026