শীর্ষবিন্দু নিউজ: সিলেটে ৪.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫৭ মিনিটে সিলেট ও এর আশপাশ এলাকায় এটি অনুভুত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উৎপত্তিস্থল জানা যায়নি। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সিলেটের আবহাওয়াবিদ সাইদ আহমেদ এ তথ্য জানান।