আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির নেতা রিসেপ তাইফ এরদোগান প্রথম পর্যায়ের নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এ জয়ের মাধ্যমে জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির শাসন আরো পাঁচ বছরের জন্য বর্ধিত হতে যাচ্ছে। নির্বাচনে এরদোগান ৫২ শতাংশ ভোট পেয়েছেন। প্রথম পর্যায়ে ৫০ শতাংশের বেশি ভোটার ভোট প্রদান করে।