শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশব্যাপি বর্তমানে আলোচিত ঘটনা সাংবাদিকদের নিয়ে সমাজকল্যাণমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সিলেট প্রেসক্লাব । মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।
এখানে উল্লেখ্য যে, সমাজকল্যাণমন্ত্রীর অপসারণ দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট প্রেসক্লাব। এর অংশ হিসাবে মঙ্গলবার মানববন্ধন ও স্থানীয় দৈনিক সমূহে এক ঘন্টার কলমবিরতি কর্মসূচি পালন করা হয়। এছাড়া, ৫ দিন স্থানীয় দৈনিকগুলোতে ২ ইঞ্চি এক কলাম জায়গা খালি রেখে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হচ্ছে।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-ক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার মঞ্জুর আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নাম জড়িয়ে সমাজকল্যাণমন্ত্রী এখন নিজের গা বাঁচানোর চেষ্টা করছেন। তারা মন্ত্রীর এ অপচেষ্টার সমালোচনা করে বলেন, তার অপসারণ দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন করছি। কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা সিলেটে কোন অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর জন্য সিলেটের সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-আরটিভি’র সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত অপি, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আহমাদ সেলিম, এনটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য নূর আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, চ্যানেল২৪-এর স্টাফ রিপোর্টার গোলজার আহমেদ, সাপ্তাহিক বাংলার আলোর প্রধান সম্পাদক এম সিরাজুল ইসলাম।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক দুনিয়া আখেরাতের চিফ রিপোর্টার মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক সিলেট সংলাপের স্টাফ রিপোর্টার ডালিম আহমদ, ফটো সাংবাদিক দুলাল হোসেন, দৈনিক কাজিরবাজারের স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টা মুনশী ইকবাল, স্টাফ ফটোগ্রাফার হুমায়ূন কবির লিটন, বাংলা ভিশনের স্টাফ ক্যামেরাম্যান বদরুর রহমান বাবর, সময় টিভির স্টাফ ক্যামেরাম্যান দিগেন সিংহ ও নৌসাদ আহমদ চৌধুরী প্রমুখ।