নিউজ ডেস্ক: এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর আবাসন মার্কেটে এই মুহুর্তে সবুজ বিপ্লব দৃশ্যমান – সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা যায় এ দুই মহাদেশের বিভিন্ন দেশসমুহে পরিবেশ বান্ধব ঘর বাড়ির চাহিদা উর্ধ্বমুখী। পরিবেশ বান্ধব টেকসই আবাসন তৈরিতে এগিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়া, সৌদি আরব ও শ্রীলঙ্কাও ।
বহুজাতিক প্রোপার্টি পোর্টাল লামুডি ডট কম মঙ্গলবার একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে যেখানে দেখা যায়, উন্নয়নশীল দেশসমুহের বাজারে পরিবেশ বান্ধব আবাসনের চাহিদা ক্রমবর্ধমান। গবেষকরা লামুডির ৫০ লাখেরও অধিক প্রপার্টির ডেটাবেজ বিশ্লেষন করে দেখতে পান পাকিস্তান পরিবেশ বান্ধব ঘরবাড়ি ও অফিস স্পেস নির্মাণ ও বিক্রিতে শীর্ষে রয়েছে।
এদিকে ক্রমবর্ধমান পরিবেশ বান্ধব ও যুগোপযোগী আবাসন চাহিদার প্রেক্ষিতে গত ছয় মাসে বাংলাদেশে লামুডির ওয়বসাইটে পরিবেশ বান্ধব ঘর-বাড়ি ও বাণিজ্যিক ভবনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪২০ শতাংশেরও অধিক। সবুজ ও পরিবেশ বান্ধব টেকসই ঘরবাড়ি ও বাণিজ্যিক স্থাপনার ক্রেতারা লামুডির বাংলাদেশের ওয়বসাইটে এখন আগের চাইতেও অনেক বেশী জ্বালানি সাশ্রয়ী ও স্বাস্থ্যকর আবাসনের সন্ধান পাবেন।
লামুডির গ্লোবাল কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক পল ফিলিপ হারম্যান বলেন, “আমাদের মাঝে অনেকেই মনে করেন উন্নয়নশীল দেশসমূহে ঘড়বাড়ি খোজ করার ক্ষেত্রে পরিবেশ ও স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। নতুন এই গবেষণা প্রতিবেদন আমাদের এই ধারণা ভুল প্রমাণিত করেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল প্রপার্টি পোর্টাল লামুডি এখন এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ২৮টি দেশে এর কর্মকা- পরিচালনা করছে
যার মধ্যে বাংলাদেশ অন্যতম। লামুডির আন্তর্জাতিক নেটওয়ার্কে এখন ৫ লাখেরও বেশি ঘরবাড়ি ও জমিজমার বিজ্ঞাপন রয়েছে যেখান থেকে ক্রেতারা খুব সহজেই তার পছন্দের ঘর-বাড়ি, অফিস স্পেস ও জমিজমার সন্ধান পেতে পারে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।